Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

মাজবাড়ি ইউনিয়নের নৌকার পক্ষে মিছিল করলেন কাজী সাইফুল ইসলাম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোরে সোড়ে। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের আনাচে কানাচে ভোট চাচ্ছেন, করছেন মিছিল।

এরই অংশ হিসেবে গত সোমবার (১৬ নভেম্বর) বিকালে মাজবাড়ি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী কাজী শরিফুল ইসলামের পক্ষে নৌকার বিশাল একটি মিছিল বের করেন কালুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিদের নিয়ে ইউনিয়নের বেতবাড়িয়া থেকে মিছিলটি বের করে চর কুল্টিয়া গীয়ে শেষ হয়। কাজী সাইফুল ইসলামের মিছিলে পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহন করে নৌকা প্রতিক নিয়ে স্লোগান দেয়। এসময় সাধারন মানুষের স্বঃফূর্ত অংশ গ্রহন দেখা যায়।

মিছিলে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি মোকছেদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আশরাফ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেতবাড়িয়া, হাড়িভাঙ্গা, দয়রামপুর, কুষ্টিয়াডাঙ্গি সহ বিভিন্ন স্থানে পৃথক মিছিল করেন নৌকার পক্ষে নেতা কর্মিরা। এ ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজারের কিছু বেশি। এবং চেয়ারম্যান প্রার্থী মোট ৪ জন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার