Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে প্রধান শিক্ষকের সাথে প্রতারনা

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ নভেম্বর ২০২১, ১০:৫৮ অপরাহ্ণ

Link Copied!

বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে ডিসি অফিস থেকে স্কুলের জন্য ল্যাপটপ দেওয়া হবে বলে প্রধান শিক্ষককে ফোন করে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ওই চক্র ল্যাপটপের কথা বলে নগদ একাউন্টের মাধ্যমে ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেছেন প্রধান শিক্ষক চাঁদ সুলতানা।
ভুক্তভোগী বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, সকাল ৯.২৬ মিনিটের সময় ০১৯৫২৫৮৩৮৭৯, ০১৮১০৩৯২৪৯৩ নম্বর থেকে আমাকে ফোন করে বালিয়াকান্দি সহকারী কমিশনার ভূমি পরিচয় দেয়া হয়। মোবাইলে ওই ব্যক্তি জানায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার বিদ্যালয়ের জন্য ল্যাপটপ দেয়া হবে এ জন্য ৮ হাজার টাকা পাঠাতে হবে। এসিল্যান্ড পরিচয় পেয়ে আমি টাকা পাঠিয়ে দিই। পরে বুঝতে পারি আমি প্রতারনার স্বীকার হয়েছি। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। আমার নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যাক্তিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের কাছে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা চাচ্ছেন। যা সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। এবিষয়ে সকলকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এসিল্যান্ডের ফেসবুক আইডি ও ইউএও বালিয়াকান্দি আইডি থেকে সতর্কমূলক পোষ্ট দেয়া হয়েছে। আমার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে উক্ত লেনদেন থেকে বিরত থাকবেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার