Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

পাঁচুরিয়া ইউপির ব্রাম্মনদিয়ায় সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান রতনের উঠান বৈঠক

রাজবাড়ী মেইল ডেস্ক
১ নভেম্বর ২০২১, ৭:২২ পূর্বাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়ায় সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান রতনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাম্মনদিয়ার বাবুল ইসলামের নতুন বাড়িতে এ উঠান বৈঠক করা হয়। এ সময় সাধারন মানুষের কাছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে জানান।

এ বৈঠকে তিনি ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাছে ভোট চন। নির্বাচনের এখনও তপশিল ঘোষনা না হলেও বেশ কয়েক মাস ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের খোজ খবর নিচ্ছেন সব মসয়। তিনি আশা করেন আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জনগন তার পাশে রয়েছেন এবং ভোটাররা তাকে আশ্বস্ত করেছেন। জনগন ভোট দিলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন।

বিজয়ী হতে পারলে তিনি জনগনের পাশে থেকে তাদের সব ধরনের সেবা করতে পারবেন। বিভিন্ন সমস্যা তিনি সমাধানের চেষ্টা করবেন। উঠান বৈঠকে জামাল আল মেহেদীর পরিচালনায় উপস্থিত ছিলেন কুঠি পাঁচুরিয়ার সমাজ সেবক মোঃ হারুনুর রশিদ, শিক্ষক মোঃ শাহীন মিয়াজী, ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম, মিন্টু সহ ব্রাম্মনদিয়ার ১ নং ওয়ার্ড ও অত্র ইউনিয়নর সাধারন মানুষ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার