Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. সাহিত্য ও সংস্কৃতি

বালিয়াকান্দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১১:৩৮ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, বালিয়াকান্দিঃ হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে বালিয়াকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নির্মল সাংস্কৃতিক একাডেমির ব্যানারে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, রিশা শিল্পী গোষ্ঠী, উদীচি শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক উত্তম কুমার গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সভাপতি দাউদ খান, বালিয়াকান্দি ওয়ার্কার্স পার্টির সভাপতি সলেমান মোল্লা দলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোর্তবা রিজু, নারুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার বিল্লাল হোসেন, সংস্কৃতি কর্মী রুবেল চিশতী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে  এমন অসাম্প্রদায়িক ঘটনা মেনে নেওয়া কঠিন। বঙ্গবন্ধু যে সোনার বাংলাকে নিয়ে স্বপ্ন দেখতেন সেই দেশে এই হামলা করে কলঙ্কিত করা হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করবো এ ঘটনায় যারা জড়িত তাদের যেন তাদেরকে দ্রুতই খুঁজে বের করুন। আইনের দ্বারা তাদের বিচার হলে এ দেশে এমন ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার