Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দ ঘাট থেকে দুই ট্রাক দালাল গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই ট্রাক দালালকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাদেরকে উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার ছেকেন খন্দকারের ছেলে সুমন খন্দকার (১৯) ও স্থানীয় ছাকেন মন্ডলের ছেলে মজনু মন্ডল (২২)। তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বেশ কয়েকদিন ধরে ঘাট ও ফেরি স্বল্পতার কারনে দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকাগামী যানবাহনের চাপ রয়েছে। আর এ সুযোগে স্থানীয় দালাল চক্রের সদস্যরা আগে ফেরিতে গাড়ি তুলে দেওয়ার কথা বলে যানবাহন চালকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। গ্রেপ্তারকৃত সুমন খন্দকার ও সুজন মন্ডল চিহিৃত ট্রাক দালাল।

সোমবার দিবাগত মধ্যরাতের দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকায় দক্ষিণাঞ্চল থেকে আসা একটি পণ্যবাহি গাড়িকে আগে ফেরিতে ওঠার চেষ্টাকালে হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে আগে ফেরিতে ওঠানোর কথা বলে বিভিন্ন ধরনের পণ্যবাহি গাড়ি থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরো বলেন, এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানায় তাদের নামে একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে তারা গা ঢাকা দিয়ে চলতো। সুযোগ পেলেই ঘাট এলাকায় লুকিয়ে লুকিয়ে একই কাজ করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার