Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১১:১৫ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ নোয়াখালীর ইসকন মন্দির সহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ীর ইসকন মন্দির কমিটি। সোমবার সকালে রাজবাড়ী ইসকন মন্দির কমিটির আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বলেন, আমরা মুসলমানদের ধর্ম কে সম্মান করি। মিথ্যা অভিযোগে আমাদের উপর অত্যাচার কেন করা হয়। আমাদের কোন নিরাপত্তা নাই। আমরা কোথায় যাবো। মৌলবাদী সন্ত্রাসিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃটান্তমুলক শাস্তি চাই।

হিন্দু খৃষ্টান বৌদ্ধ পরিষদের সভাপতি গনেশ নারায়ণ চৌধুরী বলেন, যাদের সাথে আমরা একটা সিঙ্গারা ভাগ করে খাই। একসাথে উঠাবসা করি। সামাজিক অনুষ্ঠানে চলাফেরা করি, তারা কেমন করে আমাদের ঘরে আগুন দেয়। কেমন করে আমার মা বোনের হত্যা করে ধর্ষন করে। যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই দেশ দেখতে চাই। আমরা এর প্রতিকার চাই। ইস্কন মন্দিরের অধ্যক্ষ শান্ত নিবাস দাস বলেন, সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে হবে, সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। তা না হলে এই দেশে কোন সংখ্যালঘু বেচে থাকতে পারবে না।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে আয়োজকেরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী হিন্দু খৃষ্টান বৌদ্ধ পরিষদের সম্পাদক গনেশ মিত্র, প্রচার সম্পাদক শ্যামল পোদ্দার, ইস্কনের সম্পাদক সুশান্ত বিশ্বাস প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার