Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

পাংশার সরিষায় পূজা মন্দির পরিদর্শন ও সহযোগিতা করেন আ.লীগ নেতা আলোক বিশ্বাস

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ৯:৩৫ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে অনুষ্ঠিত ১১টি দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেন সরিষা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলোক বিশ্বাস। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে সরিষা ইউনিয়নে অনুষ্ঠিত পূজা মন্ডপগুলোতে যান তিনি। এসময় প্রত্যেক পূজা মন্দিরে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে সহযোগিতাও করেন।

এসময় আলোক বিশ্বাস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এখানে আমরা সব ধর্মের মানুষ এক সাথে বসবাস করে আসছি। আর সরিষা ইউনিয়নে কোন সাম্প্রদায়িকতা নেই। আমরা সকলেই সম্প্রীতি নিয়ে এখানে বাস করি। কোন অপশক্তি সেই সম্পর্ক নষ্ট করতে পারবে না।

আলোক বিশ্বাস আরো বলেন, আমি রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেছি। বিএনপি জামাতের দুঃশাসনের সময় সেখানে ছাত্রলীগের কর্মী হিসেবে বিএনপি জামাতের মত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মিছিল করেছি। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি দেশ আমরা পেয়েছি। এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তাই।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে আলোক বিশ্বাস বলেন, আপনাদের কোন ভয় সংকোচ নেই। এই দেশ আমাদের। কোন অপশক্তি আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তবে সবাইকে সতর্ক থাকবে হবে। এসময় আলোক বিশ্বাসের সাথে ইউনিয়ন যুবলীগ নেতা সবুজ হোসেন, ছাত্রলীগ নেতা স্বচ্ছ বিশ্বাস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার