Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য
  5. আলোচিত খবর

রাজবাড়ী পৌরসভার সাপ্লাই পানিতে ময়লা

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ৯:২৭ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভায় বসবাসকারী বাসিন্দারা বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। দীর্ঘদীন সরবরাহ লাইন পরিস্কার না করার প্রকটতর হচ্ছে নিরাপদ পানি। ফলে খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়েছে। যে কারণে পৌর বাসিন্দারা বাধ্য হয়ে নিজেরাই পানির জন্য মোটর বসিয়ে পানি সংগ্রহ করছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ৬৫ কিলোমিটারের পাইপ লাইনে প্রতিদিন দুই হাজার গ্রাহকের ৬ লক্ষ গ্যালন পানি বিশুদ্ধ করা হয়। পানি রিডিং মিটার না থাকার কারনে অপচয় হচ্ছে অতিরিক্ত পানি। পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন, রক্ষানাবেক্ষনের জন্য দায়িত্ব থাকা প্রকোশলীর পদটি শুন্য রয়েছে। ফলে বিদুৎ বিভাগের প্রকোশলী আতিকুর রহমান জুয়েলকে অস্থায়ীভাবে পানি সরবরাহ এবং পয়ঃনিস্কাশন ও রক্ষানোবেক্ষনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সজ্জনকান্দা এলাকার বাসিন্দা সালেহীন পাপুন বলেন, এক সময় সারাদেশে রাজবাড়ীর পানিকে মডেল হিসাবে গন্য করা হত। এতো বিশুদ্ধ সুপেয় পানি সারাদেশে কোথাও পাওয়া যেতনা। এখন এই পানি দুগর্ন্ধের কারনে থালা বাটিও পরিস্কার করা যায় না।

হাসপাতাল রোডের বাসিন্দা নাসরিন আক্তার জানায়, পৌরসভার সাপ্লাইয়ের পানিতে অরিরিক্ত ময়লা। ওই পানি খাওয়া যায় না। শুধু মাত্র থালা বাসন পরিস্কারের কাজে ব্যবহার করা হয়। অথচ মাস গেলে ঠিকই পৌরসভাবে পানির বিল দিতে হয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী (অবসর প্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন জানায়, পৌরসভার পানি বন্টনে নানাবিধ সমস্য রয়েছে। ৫০ বছর আগে পাইপ লাইন স্থাপন করা হলেও সেই লাইনগুলো আর সংরক্ষণ করার সুযোগ নেই। সবগুলো পাইপ রাস্তা প্রশস্থ হওয়ার কারনে রাস্তার মাঝখানে পড়ে গেছে। দীর্ঘদিন পরিস্কার না করার কারনে পাইপ গুলোতে মরিচা ধরে গেছে। শ্যাওলা জমে অধিকাংশ জায়গা লিকেজ হয়ে বাইরের ধুলো ময়লা ভিতরে প্রবেশ করে পানিকে নষ্ট করে দিচ্ছে। তাছাড়া পাইপ ওয়াস করার যে স্থান ছিলো সেগুলো না থাকায় এবং খাল ভরাট পানি বের করে দেয়াও সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানায়, পৌরসভার পানি পরীক্ষা করার কীট না থাকার ঘরটি তালা বদ্ব হয়ে পড়ে আছে। যার কারনে পানিতে আর্সেনিক কিংবা আয়রন আছে কিনা তা পরীক্ষার সুযোগ নেই।

রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মল কুমার চক্রবর্তী জানায়, পাইপগুলো অনেক পুরনো, দীর্ঘ সময়ে রাস্তা প্রসস্ত হওয়ার কারনে পাইপের অবস্থান যেখানেই রয়েছে। ফলে পাইপগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। নতুন করে পাইপ লাইন বসানোর চিন্তা করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার