Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

মা ইলিশ রক্ষায় অভিযানে ৭ জেলে আটক, ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ অক্টোবর ২০২১, ১০:০৪ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ “ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান শনিবার অভিযান চালানো হয়। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর) পর্যন্ত ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরের পর থেকে রাত ৮টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম অঞ্চলে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দেবগ্রামের অন্তারমোড় এলাকা থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ কেজি জাটকা ইলিশ মাছ এবং ৭ জেলেকে আটক করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৭ জন জেলের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন-৬০ এর ১৮৮ ধারা মোতাবেক অপরাধ করায় ৭ জেলের কাছ থেকে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ৭ জেলেকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রাতেই জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়। এছাড়া জব্দকৃত ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সৈয়দ মো. জাকির হোসেন ও উপপরিদর্শক (এস.আই) নাজমুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার