Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. ধর্ম ও জীবন

প্রয়াত গণি মন্ডল স্মরণে দৌলতদিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ অক্টোবর ২০২১, ১০:০২ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের তিন বারের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল গণি মন্ডলের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬অক্টোবর) বিকালে জদুফকিরপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় চত্বরে দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দৌলতদিয়া জলিল সরদার পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কামাল আজাদ, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ রেজা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া মডেল হাই ষ্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সমাজসেবক মো. হালিম ফকির, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরহাদ শেখ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন লিমন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।

এ সময় মরহুম গনি মন্ডলের মৃত্যু জনিত কারণে শুণ্য দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ নির্বাচনে তিন বারের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল গণি মন্ডলের বড় সন্তান মো. আলমগীর হোসেন প্রার্থী হিসাবে সকলের দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার