Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. ধর্ম ও জীবন

মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে রাজবাড়ীতে জাতীয় পার্টির স্মরণ সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ অক্টোবর ২০২১, ৪:০১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জিএস ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে রাজবাড়ীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান  খান মমিনের  সঞ্চালনায় স্মরণ সভায় জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কবীর, সহ-সভাপতি আসাদুজ্জামান চাঁদ, আশরাফ হোসেন, হামিদুল হক বাবলু, যুগ্ম-সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগণ গভীর শ্রদ্ধার সাথে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’কে স্মরণপূর্বক তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। আলোচনা পর্বের পর জেলা জাতীয় পার্টির ধর্মীয় সম্পাদক মাওলানা লুৎফর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র পাশাপাশি সম্প্রতি প্রয়াত জাতীয় পার্টির নেতা জালাল উদ্দিন, ইমান আলী ও গফুর কাজীর স্মরণে আলোচনা ও তাদের জন্যও দোয়া করা হয়। জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার