Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত কতৃক মুরগীর খামারীকে জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর ১নং ওয়ার্ডের জানোকী রায়ের পাড়ায় অবস্থিত একটি মুরগীর খামারে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ সংশোধিত আইনে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে  সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় আব্দুল আওয়াল এর মুরগির খামারে অভিযান শেষে এ জরিমানা করা হয়। খামারীর মালিকের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষনের কারণে স্থানীয়দের বসবাসে অযোগ্য করে তোলা সহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে আব্দুল আওয়াল এর মুরগির খামারে অভিযান চালিয়ে পরিবেশ দূষণ ও স্থানীয়দের বসবাসে সমস্যা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ সংশোধিত আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সাথে তাঁকে আগামী ৩০দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পত্র দেখাতে বলা হয়েছে। সেক্ষেত্রে সে অনুমোদন পত্র দেখাতে না পারলে ওই স্থান থেকে তার মুরগির খামার অপসারণ করতে হবে।

ভ্রম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) দেওয়ান মো. শামীম এর নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার