Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন

গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২১, ৫:৫০ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান মোল্লা (৭8) মারা গেছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার বিকেলে চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা শেষে জমিদার ব্রীজ কবর স্থানে দাফন সম্পন্ন অনুষ্ঠিত হয়।

তাঁর বড় ছেলে কলেজ শিক্ষক আনিসুর রহমান মোল্লা জানান, আমার বাবা দীর্ঘ আড়াই বছর নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন যাবত কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। আজ বুধবার সকালে তার অবস্থা হঠাৎ করেই খারাপ হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরো বলেন, আমার বাবা গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রতিষ্ঠাতাসহ সভাপতি ছিলেন। তিনি ছোটভাকলা ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বাবার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার