Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড

রাজবাড়ী মেইল ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২১, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদক সেবনের দায়ে ৫ মাদকসেবীর প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শের আলম, পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ও এ এস আই মো. তানভীর হোসেন উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশনের বিপরীত পাশে অবস্থিত মোল্লা বোডিং এ অভিযান পরিচালনা করে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কামারখালীর দাওয়াল পাড়া গ্রামের সোহেল শেখ (৩০), ফরিদপুর সালথা উপজেলার সালথা গ্রামের ওমেদ সরদার এর ছেলে মো. হোসেন (৩০), মানিকগঞ্জের লোখান্ডা গ্রামের আব্দুল আজিজের ছেলে শুকুর আলী (৪০), রাজবাড়ীর ধুনচি বিনোদপুর গ্রামের বাবর আলী (৩৮) একই এলাকার সিরাজুল ইসলাম বাবুর ছেলে মো. শিশির মোল্লা (২৮)।

এ বিষয়ে গোয়ালন্দ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া মোল্লা বোডিং-এ অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার