Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ আগস্ট ২০২১, ৯:০৫ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরী বাড়ানো হলেও যানবাহনও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন দেখা গেছে।

সরেজমিন মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ৫ কিলোমিটার দূরে রাজবাড়ীমুখী পশ্চিম কল্যাণপুর পর্যন্ত ট্রাকের লম্বা লাইনে আটকে থাকতে দেখা যায়।

গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরা ট্রাক চালক জমির আলী বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও ট্রাক চালকদের সুবিধায় পারাপারের জন্য ফেরীর সংখ্যা বাড়ানো হলেও কেন আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে দায়িত্ব পালনরত রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক বলেন, দৌলতদিয়ায় ফেরী বাড়ানো হলেও পন্টুনে কিছু সমস্যা থাকায় ঠিকমতো গাড়ীগুলো উঠতে না পারা, নদীতে স্রোত থাকায় সময়ও বেশি লাগছে। যে কারনে পারাপারের জন্য যাত্রীবাহী যানবাহনসহ পন্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরি ঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন রাজবাড়ীমেইলকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করলেও আরো কিছু ফেরী যোগ হওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার