Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. আলোচিত খবর

পদ্মার স্রোতে ভাসতে ছিল মা ও ছেলে, ঝাপ দিয়ে উদ্ধার করলো ঘাট শ্রমিক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ৬:১৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় শুক্রবার সকালে পরিবহনের চাপার হাত থেকে বাঁচতে অসাবধানতা বশত ফেরি পন্টুন থেকে পদ্মায় পড়ে যান এক গৃহবধু ও তাঁর শিশু সন্তান। এসময় ঘাটে কর্তব্যরত মনির শেখ নামের এক ফেরি শ্রমিক নদীতে ঝাপ দিয়ে তাদেরকে উদ্ধার করে। এসময় নদীতে প্রচন্ড স্রোত ছিল।

উদ্ধার হওয়া গৃহবধুর নাম রোকসানা ইয়াসমিন (২৭) ও তাঁর শিশু সন্তান মেহেরাব হোসেন (৪)। রোকসানা মাগুরার শ্রীপুর উপজেলার মাসাইলা কুসা ইসাপুর গ্রামের মো. হাসান উজ্জামানের স্ত্রী। হাসান উজ্জামান গাজীপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মা ও ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে যানবাহন আনলোড করে গাড়ির জন্য অপেক্ষা করছিল রো রো ফেরি আমানত শাহ। ঘাটে ফেরি দেখে দ্রুত গিয়ে উঠেন হাসান উজ্জামান। পিছনে ছিলেন স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে সন্তান। ফেরির পন্টুনে ওঠার সংযোগ সড়ক র‌্যাম দিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস তাদের প্রায় ঘেঁসে যাওয়ায় চাপ লাগার ভয়ে ভীত হয়ে পড়েন। অসাবধানতাবশত গৃহবধু রোকসানা ইয়াসমিন ও তাদের সন্তান মেহেরাব হোসেন র‌্যাম থেকে নদীতে পড়ে যান। এসময় নদীতে প্রচন্ড স্রোত থাকায় তাদের ভাটিতে টেনে নিয়ে যাচিছল।

ঘাটে ডিউটিরত পন্টুন শ্রমিক মনির শেখ বিষয়টি দেখার সাথেই নদীতে ঝাপ দেন। একহাতে শিশু মেহেরাব আরেক হাত দিয়ে রোকসানাকে ধরে ফেলেন। ফেরি থেকে স্বামী হাসান উজ্জামান দেখে ফেলে তিনিও লাফ দেন। হাসান উজ্জামান তার স্ত্রীকে ও মনির শেখ শিশু সন্তানটিকে টেনে তুলে আনেন।

মনির শেখ বলেন, বাসটি র‌্যাম দিয়ে ফেরিতে ওঠার সময় পাশাপাশি ওই গৃহবধু ও তার শিশু সন্তান অনেকটা বাসের চাপা পড়ার উপক্রম হন। ভয়ে তারা র‌্যাম থেকে নদীতে পড়ে যায়। পড়ার মুহুর্তে প্রচন্ড স্রোত তাদেরকে ভাটিতে টেনে নিতে থাকে। আমি দেখেই লাফ দিয়ে তাদের ধরে ফেলি। এসময় ফেরি এবং পন্টুনের মাঝে চিপায় পড়ে যায়। তার স্বামীও লাফ দিয়ে তার স্ত্রীকে এবং আমি শিশুটিকে টেনে উপরে তুলি। একটু দেরি হলেই মা ও শিশু স্রোতে ভেসে যেত। হয়তো তাদেরকে বাঁচানো সম্ভব হতো না।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধুর বাবার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কন্ডুপাড়ায়। স্বামী হাসান উজ্জামান করোনার কারণে প্রায় দেড় মাস ধরে স্ত্রীকে বাবার বাড়ি রেখে তিনি কর্মস্থলে অবস্থান করেন। শুক্রবার সকালে স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। ঘাটে ফেরি দেখে লাগেজ নিয়ে তিনি আগে ফেরিতে উঠেন। পিছনে থাকা স্ত্রী ও সন্তান পরিবহনের চাপার আশঙ্কায় ভয়ে নদীতে পড়ে যান। উদ্ধারের পর স্থানীয় শাহজাহান শেখ এর মৎস্য আড়তে বিশ্রাম নেয়। পরে খবর পেয়ে শ^শুর বাড়ির লোকজন অটোরিক্সায় করে তাদেরকে নিয়ে যান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার