Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

দৌলতদিয়ায় ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ৬:১০ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আনোয়ারা বেগম আনু বাড়ীওয়ালী (৪০) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে প্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৫ নং ওয়ার্ডের পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এক এজাহারে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মিজানুর রহমান আকন্দসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এসময় তার বসত ঘরের খাটের নিচে একটি সিমেন্টের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল ও তাহার কাছে থাকা মাদক বিক্রির নগদ ৫হাজার ২০০ টাকাসহ আনোয়ারা বেগম আনু বাড়ীওয়ালীকে গ্রেপ্তার করে। সে দির্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি আনু বাড়িওয়ালীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার