Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. রাজনীতি
  4. কৃষি ও অর্থনীতি
  5. লাইফস্টাইল

অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন আ.লীগ নেতা কাজী ইরাদত আলী

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ আগস্ট ২০২১, ১০:৪৪ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ করোনা মহামারীর কারনে প্রায় ২ বছর বন্ধ হয়ে যায় আয়ের উৎস্য। কর্মহীন হয়ে পড়েন অসহায় নারী মুক্তা খাতুন। গত বছর থেকেই চরম কষ্টে কাটছিল মা মেয়ের সংসার। স্বামী পরিত্যক্তা মুক্তা খাতুন স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকের কাছে গিয়েছেন সহযোগিতা চাইতে। কিন্তু কেউ বাড়িয়ে দেয়নি সহযোগিতার হাত। এভাবেই কষ্টের কথা গুলো বলছিলেন মুক্তা খাতুন।

গ্রামীণ দুঃস্থ কর্মহীন এই নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে কাজী ইরাদত আলীর পক্ষে অসহায় ঐ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন পৌর আওয়ামী লীগের নেতৃবন্দ।

সেলাই মেশিন পেয়ে মুক্তা খাতুন বলেন, তিনি করিম ম্যানশন মার্কেট এর একটি টেইলার্সের দোকানে সেলাই এর কাজ করতেন। কোন রকমে এক মেয়েকে নিয়ে জীবন যাপন করছিলেন। কিন্তু করোনা মহামারীতে দোকান বন্ধ হয়ে যাওয়ায়। কর্মহীন হয়ে পরেন তিনি। এক মাত্র মেয়ে কে নিয়ে খেয়ে না খেয়ে কাটছিল তাদের জীবন। দীর্ঘদিন মেয়ে অসুস্থ থাকলেও টাকার অভাবে চিকিৎসাও কারাতে পারেননি। উপায় না পেয়ে এক সাপ্তাহ আগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর কাছে কষ্টের কথা বলি। আজ তার পক্ষ থেকে সেলাই মেশিন পেলাম। এখন নিজে আয় করে খেতে পারবো । কাজী ইরাদত আলীর নাম শুনেছিলাম তিনি মানুষকে সহযোগিতা করেন। আজ আমি তার কাছ থেকে সহযোগিতা পেলাম। আল্লহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. উজির আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফজলুল হক আবু।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার