Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আন্তর্জাতিক
  5. বিনোদন

সিডনিতে পরিবারের সবাই টিকা নিলেন চিত্র নায়িকা শাবনূর

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুলাই ২০২১, ৭:৪০ অপরাহ্ণ

Link Copied!

শাবনূর

শাবনূর

টিকা নিতে এত দেরি করলেন কেন, এই জিজ্ঞাসার জবাবে শাবনূর বলেন, ‘এমনিতেই আমার যেকোনো ধরনের ইনজেকশন নেওয়ার ব্যাপারে ভয় কাজ করে। ছয় মাস পরপর যখন ফুল বডি চেকআপ করতে যাই, রক্ত দেওয়ার সময় পাশে থাকা যে কেউ এটা ভালোভাবে টের পায়। করোনার টিকা নেওয়ার ব্যাপারেও একটা ভয় কাজ করেছিল। কিন্তু এখন যে অবস্থা, তাতে টিকা নেওয়া ছাড়া উপায় নেই। সিডনিতে সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে। মাস্ক ছাড়া বাসার বাইরে গেলে বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়। টিকা না নিলে দেশের বাইরে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। সবকিছু চিন্তা করে পরিবারের সবাই মিলে টিকা নিয়েছি।’

শাবনূর

শাবনূর

শাবনূর ও তাঁর পরিবারের সদস্যরা ফাইজারের টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর শরীরে হালকা জ্বর এসেছে বলে জানান তিনি। ১০ সপ্তাহ পর তাঁকে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানালেন শাবনূর।

শাবনূর এ–ও বললেন, ‘ইনজেকশন ফোবিয়ার কারণে আমি দেরিতে টিকা নিয়েছি। কাজটা মোটেও ঠিক হয়নি।’ সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শাবনূর বলেন, ‘ভয়ের কিছু নেই, চিন্তারও কোনো কারণ নেই। নিজেরা টিকা নিন, আশপাশের সবাইকে নিতে উদ্বুদ্ধ করুন। আপনি যেমন সুরক্ষিত থাকবেন, সুরক্ষিত থাকবে আপনার চারপাশও।’

শাবনূর

শাবনূর

নতুন কোনো চলচ্চিত্রের শুটিংয়ে শাবনূরকে দেখা যায়নি গত কয়েক বছর। এখন ঢাকা টু সিডনি আসা-যাওয়ার মধ্যেই আছেন। একমাত্র ছেলেকে মানুষ করে তোলার দিকেই বেশি মনোযোগী তিনি। তবে অভিনয়ে না থাকলেও শাবনূরকে নিয়ে আলোচনার কমতি নেই। শাবনূর জানান, কয়েক দফা দেশে আসার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছে। দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ঢাকায় ফিরবেন। এসেই শুটিং শেষ না হওয়া কয়েকটি চলচ্চিত্রের কাজ শুরু করবেন। নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারেও কথা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার