Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য
  5. ধর্ম ও জীবন

করোনা থেকে মুক্তির জন্য গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুলাই ২০২১, ৭:৫০ অপরাহ্ণ

Link Copied!

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা যায়, কয়েকদিন ধরে তার শরীরে জ্বর, ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা দিলে, তিনি মঙ্গলবার (১৩ জুলাই) রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। এতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

এদিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বিপ্লব ঘোষের পিতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপদেস্টা জীবন ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপদেস্টা, সাবেক উজানচর ইউপি চেয়ারম্যান নাজিরুল ইসলাম দুলু এবং তাঁর সহধর্মিণী করোনা পজিটিভ হয়ে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গোয়ালন্দ উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির যৌথ আয়োজনে বুধবার (১৪ জুলাই) দুপুরে গোয়ালন্দ বিজয় বাবুর পাড়া মঠ মন্দির শ্রী অঙ্গনে তাঁদের এবং বিশ্বের সকল মানুষের করোনা রোগ থেকে মুক্তি ও শান্তির লক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রার্থনায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ বিশ্বাস, সেক্রটারি সুজিত দাস, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী সভাপতি রফিকুল ইসলাম জুনা, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি সুধীর কুমার বিশ্বাস, রামপদ, জীবন চক্রবর্তী প্রমূখ। প্রার্থনা পরিচালনা করেন শ্রী হরিশঙ্কর মোহন্ত।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার