Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু, ৮৫ জন করোনা শনাক্ত

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জুলাই ২০২১, ৭:৫২ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য মৃত্যু বরন করেছে। মৃত পুলিশ সদস্য জামাল মাতব্বর রাজবাড়ী ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। গত ২৯ জুন তিনি রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেওয়ার পর ৩ জুলাই তারিখে করোনা পজেটিভ হলে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে এখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

এদিকে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে রাজবাড়ীতে অরো ৮৫ জন। ৫ জুলাই ২১৫ টি নমুনা র‌্যাপিড পরীক্ষায় এ ৮৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। এতে রাজবাড়ী সদর উপজেলায় ২৯ জন, পাংশায় ১১ জন, গোয়ালন্দে ২৬ জন, কালুখালীতে ৫ জন এবং বালিয়াকান্দিতে ১৪ জন সহ ৮৫ জন নতুন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৭০৫ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ১ হাজার ১২৭ জন। সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মোট ৬৩ জন করোনা রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করছেন। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৭০ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘন্টায় করোনা এক পুলিশ সদস্য মৃত্যুবরন করেন। এ সময় আক্রান্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৭০ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১২৭ জন। রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিট সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ৬৩ জন করোনা রোগী ভর্তি রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার