Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. স্বাস্থ্য

গোয়ালন্দে স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জুলাই ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে মুখে মাস্ক না পড়া বা স্বাস্থ্যবিধি না মানার কারনে ভ্রাম্যমান আদালত মোট ২২ জনকে প্রায় ৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত জানায়, সরকারের বেধে দেওয়া লকডাউন বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসন সর্বত্র তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উজানচর, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মুখে মাস্ক না রেখে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগে মোট ২২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো অনেককে সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, গত পৌনে দুটি বছর ধরে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত এসব মানুষের মাঝে সচেতনতা ফিরে আসলোনা। যে কারনে আজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতি। তারপরও সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ঘরে থাকার পরামর্শ দিচ্ছি। খুব প্রয়োজন হলে অবশ্যই মুখে মাস্ক দিয়ে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার