Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. ভিন্ন স্বাদের খবর
  8. আলোচিত খবর

সুইজারল্যান্ডের এমপি হয়েছেন গোয়ালন্দের মেয়ে সুলতানা খান

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুন ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীমেইল ডেস্কঃ প্রবাসী বাংলাদেশি সুলতানা খান সরাসরি ভোটের মাধ্যমে সুইজারল্যান্ডের জুরিখ জোন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে প্রথম কোন বাংলাদেশি হিসাবে সুইজারল্যান্ডে এমপি নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবী করেছে।

তার জন্ম ঢাকার মিরপুরে হলেও গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায়। বাবার নাম এস এম রুস্তম আলী, মাতা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের সংসারে সর্বকনিষ্ঠ তিনি। সুলতানা খান ঢাকা সিটি কলেজ থেকে ¯œাতক এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সাল থেকে স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকিউল্লাহ খান ও দুই পুত্র সন্তানসহ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন।

নির্বাচনে অংশগ্রহনের পূর্বে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের কর্মী হিসাবেও কাজ করে যাচ্ছেন তিনি। এ ছাড়াও সুইজারল্যান্ড এবং ইউরোপে বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন সুলতানা খান। তবে সংসদ সদস্য নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো অনেকটা ধোয়াশা রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার