Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে দ্বিতীয় পর্যায়ে ঘর পেল ভূমিহীন ৪৩০টি পরিবার

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জুন ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে ঘর পেলো ৪৩০ গৃহহীন পরিবার। রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সে সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস সহ অন্যান্যরা।

এছাড়া মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার পাশাপাশি অন্যান্য উপজেলা গৃহহীনদের ঘর প্রদানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।সে সময় ঘর পাওয়া গৃহহীনরা আনন্দ প্রকাশ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে ৪৩০টি ঘর নির্মিত হয়। এর মধ্যে রাজবাড়ী সদরে ৩০০ টি, গোয়ালন্দে ৩০টি, পাংশায় ৩০টি, বালিয়াকান্দিতে ৭০টি। ঘর নির্মানে ব্যায় ধরা হয়েছে ৮ কোটি ১৭ লক্ষ টাকা। এর আগে প্রথম পর্যায়ে রাজবাড়ীতে ১২ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা ব্যায়ে ৭৬০টি নির্মানের পর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার