Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে মাতৃমৃত্যু কমাতে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষে সচেতনতামূলক কর্মশালা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জুন ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই” এই শ্লোগান নিয়ে মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে সচেনতনতামূলক প্রচারিভযান অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।

বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) মিজানুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন ফকীর প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও পায়াক্ট বাংলাদেশ সভার আয়োজন করে।

সভায় মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সারাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারিভযান কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তারই অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৪ জন মা গর্ভজনিত কারণে মারা যায়। যার বেশির ভাগই সময়মতো যথাযথ সেবা ব্যবস্থা নিলে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এখনো বাংলাদেশে শতকরা ৪৬ ভাগ প্রসব বাড়িতে হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার