Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বিনোদন
  4. পাঠকের কলম
  5. সাহিত্য ও সংস্কৃতি

ছোট গল্প (পর্ব-১) ———————-

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জুন ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ

Link Copied!

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রতনকে খুব জোড়ে একটা থাপ্পড় দিয়ে গালে পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিল সৌরভ। থাপ্পড় খেয়ে কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থেকে ভৌ দৌড় দিলো রতন।

গতরাতে রতন সৌরভদের বাগান থেকে একব্যাগ আম চুরি করেছে, সকালে আমবাগানে গিয়েই সৌরভ বুঝতে পারলো যে বাগানে চোর ঢুকেছিলো।খোঁজ করে শেষ পর্যন্ত রতনদের ঘর থেকেই তাদের বাগানের আমগুলো বের করেছে সৌরভ। এ রকম হরহামেশাই পাড়ার লোকদের কারো জাংলার ধুন্দল, শশা, লাউ, ডাব এগুলো চুরি করে বাজারে বিক্রি করার স্বভাব আছে রতনের। আর চুরি করে এ রকম চড় থাপ্পড় খাবার ঘটনাও রতনের নিত্ত নৈমিত্তিক ব্যাপার।

রতনের বাবা গ্রামের একজন খেটে খাওয়া গরিব মানুষ। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাই গড়াই নদীতে মাঝিগিরি করে। তাদেরও টানা পোড়নের সংসার। গত বছর রতনের বড় ভাই মাঠে পাট কাটতে গিয়ে সাপে কেটে মারা যায়। তাই ৯/১০ বছরের ছোট ছেলে রতনের অনেক অবাধ্যতা এবং লোকের গালমন্দ বাবা-মা নীরবে সহ্য করেন। কিন্তু আজ যখন ছেলের গালের পাঁচ আঙুলদের থাপ্পড়ের দাগ দেখতে পেল। মা তা সহ্য করতে পারলো না। ছেলেকে নিয়ে গ্রামের জোতদার নগেনবাবুর কাছে গিয়ে বিচার দিলেন।

জেতদার মশায় দেখলেন, পাঁচ আঙুলের থাপ্পড়ে গালটা কেমন লাল হয়ে গেছে। বিচারে নগেনবাবু সৌরভকে ডেকে রতনের মার দেবার জন্য গালমন্দ করলেন এবং তার কাছে বিচার না দিয়ে কেন রতনের গায়ে হাত তুললো এরজন্য সৌরভকে দু’শো টাকাও জরিমানা করলেন। এছাড়া আম চুরি করার জন্য রতনকে দশবার কানধরে লোকের মধ্যে উঠবস করালেন নগেনবাবু। চলবে…..
জীবন চক্রবর্তীঃ সহকারী শিক্ষক, গোয়ালন্দ প্রপার হাইস্কুল ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার