Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মার ছোট এক ঢাই বিক্রি হলো সাড়ে ১৭ হাজারে

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ
৩ জুন ২০২১, ৪:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাই মাছ সহজে চোখে পড়ে না। পদ্মার অনেক সুস্বাদু এই মাছ সহজে ধরাও পড়ে না। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সেলিমপুর এলাকার জেলে নুরাল হালদারের জালে ৭ কেজি ওজনের এই ঢাই মাছটি ধরা পড়ে।

মাছটি তিনি বিক্রির জন্য বৃহস্পিতবার ভোরে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের মোহন মন্ডলের আড়তে। সেখানে নিলামে ২,৫০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৫০০ টাকায় পাইকারী দরে মাছটি কিনে নেন ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

শাজাহান শেখ বলেন, ঢাই মাছ সহজে পাওয়া যায় না। অনেক দিন পর ঢাই মাছ বাজারে দেখতে পেয়ে তিনিও নিলামে অংশ নেন। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। তিনি দাবী করেন, মাছটির ওজন ৭ কেজি ৫০০ গ্রাম। দাম ২,৭০০ টাকা কেজি দরে কিনেছেন। এখন ঢাই মাছটি বিক্রির জন্য ২,৮০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য দাম হাঁকছেন। তবে তিনি আশাবাদী এই মাছটি তিনি ১৯ থেকে ২০ হাজার টাকায় সহজেই বিক্রি করতে পারবেন। এ জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত জন, ব্যবসায়ী, আমলা, রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করছেন।

দৌলতদিয়া মাছ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়তদার মোহন মন্ডল প্রথম আলোকে বলেন, পদ্মা নদীর মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি হয় ঢাই মাছের মতো মাছ। সাধারণত বড় আকারের ঢাই মাছ তরা পড়ে না। আজ ভোরে ৭ কেজি ওজনের ঢাই মাছটি রাজবাড়ীর চর সেলিমপুর থেকে বিক্রির জন্য আড়তে আনেন জেলে নুরাল হালদার। ২৫০০ টাকা কেজি দরে নিলামে পাইকারী দরে মাছটি শাজাহান শেখ কিনে নিয়েছেন। তিনি আরো বেশি দামে বিক্রি করবেন এটাই স্বাভাবিক।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব সহসা দেখা যায় না। তবে মাঝে মধ্যে ৭ থেকে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ঢাই পাওয়া যায়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার