Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. স্বাস্থ্য

গোয়ালন্দে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জুন ২০২১, ৪:০৯ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ আগামী ৫ জুন শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ, নার্সিং সুপার ভাইজার মৃদুলা বিশ্বাস প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, আগামী ৫ জুন শনিবার থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম। গোয়ালন্দ উপজেলায় ৬ মাস বয়সী থেকে ১১ মাস পর্যন্ত ২ হাজার এবং ২ বছর বয়সী থেকে ৫ বছর বয়সী পর্যন্ত ১২ হাজার শিশু সহ মোট ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। সারা দেশে ৯৪ থেকে ৯৫ ভাগ শিশুকে এ ভিটামিন খাওয়ানো হলেও গোয়ালন্দ উপজেলায় শতভাগের বেশি খাওয়ানো হয়। দৌলতদিয়া ঘাট হওয়ায় ঘাট দিয়ে যাতায়াতকারী শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয় বলে হিসাবের থেকে অতিরিক্ত হওয়ায় শতভাগের বেশি হয়ে যায়। যা সারা দেশের মধ্যে অন্যতম উদাহরণ বলে তিনি দাবী করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার