Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

জমি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা, মা ও ছেলে গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ মে ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার (১৫ মে) দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে স্কুলছাত্র তুষার শেখ (১৯) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। স্কুলছাত্রের বাবা আসলাম শেখ বাদী হয়ে রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।

মামলায় আসলাম শেখের ছোট ভাই পলাশ শেখ (৪৫), পলাশের স্ত্রী ফেরদৌসি আক্তার (৩৬), তাঁদের ছেলেসহ (১৪) সাতজনকে আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া গ্রামে। এর আগে এ ঘটনায় শনিবার ফেরদৌসি আক্তার ও তাঁর ছেলেকে পুলিশ আটক করেছিল। রোববার বিকেলে তাঁদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই আসলাম শেখ ও পলাশ শেখের মধ্যে বিরোধ চলে আসছে। দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি। পলাশ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এ কারণে তিনি বাড়িতে থাকেন না। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ও ছেলে। অন্যদিকে বড় ভাই আসলাম কৃষিকাজ করায় পরিবারের সবাই বাড়িতে থাকেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন পলাশ।

ঈদের পরদিন শনিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পলাশের পরিবারের সদস্যদের ছুরিকাঘাতে আসলামের ছেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তুষার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এ সময় চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন মিয়া বলেন, এ ঘটনায় স্কুলছাত্র তুষারের বাবা বাদী হয়ে ভাতিজাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বাকি পলাতক আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার