Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে কালুখালীর যুবক কারাগারে

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ৬:২০ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার মামলায় রাজবাড়ীর কালুখালী উপজেলার এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম লিটন কাজী (২৭)। তিনি পাংশা উপজেলার চরমৌদিপুর গ্রামের মোন্তাজ কাজীর ছেলে। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে ভাড়া বাসায় থাকছেন। লিটন সেখানকার একটি ইটভাটায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন (২৮) বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কালুখালী থানায় মামলাটি করেন। তিনি কালুখালীর তফাদিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ২৪ এপ্রিল তাঁর ফেসবুকে প্রবেশ করে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে দেওয়া লিটন কাজীর স্ট্যাটাস দেখতে পান। লিটনের স্ট্যাটাসের অংশবিশেষ এমন, ‘উইপোকা যেমন পাখা গজালে আগুনে ঝাঁপ দেয়, ঠিক সেই রকম ইসলাম ধর্মের ওপর আঘাত করেছ তুমি, হাসিনা মনে রেখ, তুমি আগুনে হাত দিয়েছ, তোমার হাত পুড়বেই।’ লিটন কাজী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সুনাম ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার জন্য মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালুখালী থানার উপপরিদর্শক (এস.আই) হাসানুর রহমান বলেন, গতকাল মামলা করার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার