Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. স্বাস্থ্য

পাংশায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ এপ্রিল ২০২১, ৮:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার, পাংশাঃ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (১৩ এপ্রিল) পাংশার মৌরাট ইউপির বাগদুলী বাজারে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাগদুলী বাজারের পেঁয়াজ হাটসহ বাজারের বিভিন্ন দোকানপাট লোকজনের মাঝে সকাল ৮টায় শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃহীত কার্যকরী ব্যবস্থা সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম চলে।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির বাগদুলী বাজারস্থ কার্যালয় থেকে সংগঠনের সভাপতি মো. ইউসুফ হোসেনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম শেখের সার্বিক পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়। কর্মসূচী বাস্তবায়নে এস. এম আতাউল্লাহ শামীম, মো. কেয়ামুদ্দিন মৃধা, আবুল কালাম চৌধুরী, মো. মোকাররম হোসেন, আক্তার হোসেন চৌধুরী, লুৎফর রহমান, মফিজুল ইসলাম, জাকির হোসেন, মোসলেম উদ্দিন মন্ডল, আব্দুল হাইসহ সংগঠনের সদস্যবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম শেখ জানান, সংগঠনের সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতায় ১ হাজার ২০০ মাস্ক ও ৫০০ লিফলেট বিতরণ করা হয়েছে। নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার