Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

দৌলতদিয়ায় রাজধানী ছেড়ে আসা মানুষের ভিড় অব্যাহত, পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোর লকডাউন ঘোষনার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ছুটে যাওয়া অব্যাহত রয়েছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছে। করোনা ঝুকি নিয়ে বিভিন্ন পেশার মানুষ প্রখর রৌদ্রের মধ্যে ছুটছে। দূরপাল্লার পরিবহন না চলায় নদী পাড়ি দিয়ে আসা মানুষ ব্যাটারীচালিত অটোরিক্সা, মাহিন্দ্র, মোটরসাইকেলে করে ছুটে চলছে।

এছাড়া লকডাউন ঘোষনায় বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী গাড়িও ছুটতে শুরু করেছে বেশি। অন্যান্য দিন দিনের বেশিরভাগ সময় অল্প সংখ্যক ফেরি দিয়ে ঘাটে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক ভাবেই করেছে। অথচ রোববার দিবাগত মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ি আসতে থাকায় পণ্যবাহী গাড়ির চাপে দীর্ঘ লাইন তৈরী হয়েছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়ায়  দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সাথে মানুষে ঠাসাঠাসি। বিপরিত দিকে রাজধানীগামী ফেরিতেও যানবাহনের সাথে যাত্রীরাও ছুটছে। ফেরি ঘাটে ব্যক্তিগত গাড়ির সাথে পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য দীর্ঘ লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত ছোট গাড়ি ফেরিতে ওঠার সুযোগ পেলেও পণ্যবাহী গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দীর্ঘক্ষণ থাকতে গিয়ে অনেক চালক, সহকারী গাড়িতেই ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মাহাদুজ্জামান বলেন, করোনায় কলেজ বন্ধ। কিন্তু কোচিং খোলা থাকায় ঢাকায় ছিলাম। এখন লকডাউনের কারনে তাও বন্ধ হওয়ায় মাগুরার বাড়িতে ফিরছি। ফেরির ভিতর কি অবস্থা জানতে চাইলে বলেন, মানুষের ভিড়ের কারনে ফেরির সাদে উঠেছিলাম। কিন্তু সেখানেও ভিড়ের কারনে পা ফেলানোর জায়গা নেই। কঠোর লকডাউনের কথা বলা হয়েছে, অথচ মানুষজন কিভাবে বাড়ি ফিরবে সে চিন্তা কারো নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, লকডাউন ঘোষনায় মানুষজন ঈদের মতো নিজ নিজ নিরাপদ গন্তব্যে ছুটছেন। অন্যান্য দিন সকালে যানবাহনের চাপ তেমন না থাকায় ফেরিও কম চলেছে। অথচ রোববার দিবাগত রাত থেকে যানবাহনের চাপও অনেক বেড়ে গেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার