Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. স্বাস্থ্য

এ্যান্টিজেন টেস্টে রাজবাড়ীতে ২৪ ঘন্টায় ৫ জন করোনা পজেটিভ শনাক্ত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২১, ৬:১৮ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২৪ ঘন্টায় আরো ৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। জেলার পাঁচ উপজেলার মধ্যে শুধু সদর উপজেলাতে নতুন ৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। বাকি পরিক্ষার নমুনা ঢাকায় পাঠানো হয়।

এর মধ্যে রোববার রাতে সিভিল সার্জন কার্যালয়ে নতুন ৫ জনের নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে এ্যান্টিজেন টেস্টের ফলাফলে। আক্রান্ত ৫ জনের ৪ জন জেলা প্রশাসনের কার্যালয়ের এবং ১ জন সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত।

এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫০৯ জনে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে সদর উপজেলাতে ৫, বাকি ৪টি উপজেলার কোনটিতেই করোনা রোগী আক্রান্ত শনাক্ত নেই। এছাড়া হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ৩৩ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ২ জন করোনা রোগী ভর্তি রয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জন। করোনা থেকে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৪৪৪ জন।

সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ীতে ২৪ ঘন্টায় সদর হাসপাতালে এ্যান্টিজেন টেস্ট করে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ হাজার ৫০৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৪৪৪ জন। জেলায় আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৩৩ জন। সদর হসপাতালের কোভিড ইউনিটে ২ জন রোগী ভর্তি রয়েছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার