Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. কৃষি ও অর্থনীতি
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে বেসরকারীভাবে প্রথম বিনামূল্যে গরু-ছাগলের টিকাদান ও চিকিৎসা প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ মার্চ ২০২১, ৬:০৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বেসরকারীভাবে প্রথম বারের মতো বিনামূল্যে গরু-ছাগলের টিকাদান ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ছাগলের পিপিআর এবং গরুর তর্কা রোগের টিকা প্রদান করা হয়। সোমবার ভোর ৬টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে এ কার্যক্রম। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী ভেটেরিনারি স্টুডেন্টস্ ফেডারেশন এর আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় ‘ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এ সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম তালুকদার, ভেটেরিনারী সার্জন (ভিএস) মিজানুর রহমান, ভেটেরিনারি স্টুডেন্টস্ ফেডারেশন রাজবাড়ী জেলার সভাপতি তাওফিক-ই মওলা, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈরাগী সৌরভ, কার্যকরী সদস্য নিত্য কুমার সরকার, সামিয়া জাহান শোভা, সাইফুল ইসলাম, রাজেন্দ্র বিশ^াস প্রমূখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের সার্বিকভাবে সহযোগিতা করছে ডক্টর’স এগ্রো ভেট, স্কয়ার ও ফার্মা এন্ড ফার্ম নামক প্রতিষ্ঠান।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈরাগী সৌরভ বলেন, গোয়ালন্দ উপজেলায় এ ধরনের সম্পূর্ণ বিনামূল্যে গরু-ছাগলের মাঝে টিকাদান এবং চিকিৎসা সেবা প্রদানের আয়োজন প্রথমবার হয়। ভোর ৬টা থেকে শুরু করে বেলা ১০টা পর্যন্ত গরু-ছাগলের মাঝে টিকা প্রদান করা হয়। বেলা ১০টার পর থেকে দুপুর পর্যন্ত সকল প্রাণীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমার মতো শুধু গোয়ালন্দ উপজেলায় নয়, রাজবাড়ী জেলায় এ ধরনের কার্যক্রম এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার বলেন, এ ধরনের কার্যক্রম গোয়ালন্দে সরকারীভাবে আমরা করে থাকলেও বেসরকারীভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ছাগলের মাঝে পিপিআর এবং গরুর শরীরে তর্কা রোগের টিকা প্রদান করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম আরো বাড়ানো দরকার বলে তিনি মনে করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার