Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. অপরাধ
  4. অপরাধ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ মার্চ ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সাথী বাড়িওয়ালীর ভাড়াটিয়া রেখা আক্তার (২৩) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ঘর থেকে ওই যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রেখা পটুয়াখালীর পুরাতন হাসপাতাল রোড এলাকার ফারুক ফকিরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেখার মাথায় কিছুটা মানষিক সমস্য ছিল। সে প্রায়ই খরিদ্দারদের সাথে অস্বাভাবিক আচরণ করত। নিজের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটত। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রেখা ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন শুক্রবার বিকাল ৪টায় রেখাকে অনেক ডাকাডাকির পর ঘুম থেকে না উঠায় সন্দেহের সৃষ্টি হলে ঘরের জানালা দিয়ে দেখা যায় সে রুমের মধ্যে নিজ ওড়না দিয়ে বাঁশের আড়ার সহিত ফাঁস লাগিয়ে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষনিক গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে ঘরের দরজা খুলে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে শনিবার লাশ তাদের নিজস্ব লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার