Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. রাজনীতি

জাতির পিতার জন্মশতবাষির্কী ফরিদপুরে বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচী পালিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মার্চ ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল,ফরিদপুর।। বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাব ফরিদপুর জেলা ইউনিটের  উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন,আলোচনা সভা ,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে  বুধবার বিকালে শহরের কবি জসীমউদ্দিন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান । প্রধান বক্তার বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার।

বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব ফরিদপুর ইউনিটের আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বিশিষ্ট শিল্পপতি শামিম হক,ফরিদপুর পৌরসভার মেয়র  অমিতাভ বোস, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দিন, বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাবের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন, পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক নেতা গোলাম মোঃ নাসির।

অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাবের যুগ্ম- আহবায়ক মিজানুর রহমান বিশ্বাস টুটুল।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার