Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. অপরাধ
  3. অপরাধ

গোয়ালন্দে দিনের বেলায় সাংবাদিকের পালসার কোম্পানীর মোটরসাইকেল চুরি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মার্চ ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ

Link Copied!

শেখ রাজীব, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট খানকাপাক শরীফের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকের একটি পালসার কোম্পানীর লাল রঙের ১৫০ সিসির মোটরসাইকেল চুরি হয়েছে। ওই সাংবাদিকের নাম আক্তার হোসেন মৃধা। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

সাংবাদিক আক্তার হোসেন মৃধা জানান, তিনি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া মেদেনীপুরী খানকাপাক শরীফের সামনে মোটরসাইকেলটির গেটি লক করে রেখে পাশের একটি অনুষ্ঠানে শরীক হন। পৌনে তিনটার দিকে অনুষ্ঠান শেষ করে ফিরে দেখেন তার লাল রঙের পালসার মোটরসাইকেলটি (রাজবাড়ী ল-১১-০৮২৬) নেই। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। তিনি দৌলতদিয়া ঘাটের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) থেকে অনুসন্ধানে স্থানীয় পুলিশ বক্সে স্থাপনকৃত মনিটরেও খোঁজ নিয়ে সন্ধান পাননি। প্রকাশ্য দিনের বেলায় একটি দামী মোটরসাইকেল খোয়া যাওয়ায় সবাইকে ভাবিয়ে তুলেছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্ম্পকে স্থানীয়ভাবে খোঁজ নিচ্ছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার