Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. অপরাধ
  4. অপরাধ

গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ মার্চ ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে রোববার ৪ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বেপারী পাড়ার ইব্রাহীম বেপারীর ছেলে পলাশ বেপারী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাতলা গ্রামের মৃত লেডু মন্ডলের ছেলে খেদু বেপারী।আজ সোমবার তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোতালেব মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ আরেক এএসআই মনিরুল আলম রোববার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার পৌর ৫ নং ওয়ার্ড বেপারী পাড়ায় অভিযান চালিয়ে হযরত মা আমেনা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগ ভর্তি ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৫ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনি (এএসআই মোতালেব) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের শেষে দুপুরেই তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার