প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে জেলা স্টেডিয়াম এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের গঙ্গারাম কর্মকারের ছেলে দুলাল চন্দ্র কর্মকার (৫০)। তিনি রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।আটক অন্য ব্যক্তিরা হলেন একই এলাকার মৃত বীরেন কর্মকারের ছেলে বিশ্বনাথ কর্মকার (৬৫), সজ্জনকান্দা গ্রামের মৃত আবুল কাসেম মৃধার ছেলে মাসুদ রানা (৫৮), লবি নেওয়াজ খানের ছেলে মিরাজ খান (৬০), মৃত রবীন্দ্রনাথ কর্মকারের ছেলে শ্রী নিমাই চন্দ্র সরকার (৬০) এবং চরলক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫৭)।সোমবার (৯ নভেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন। তিনি বলেন, পুলিশের টহল চলাকালে জেলা স্টেডিয়াম এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।এদিকে আটক দুলাল চন্দ্র কর্মকারের বিষয়ে আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদ আলী বলেন, দুলাল চন্দ্র কর্মকার তাঁদের কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। তবে মাদক সেবনের অভিযোগে তাঁর আটকের বিষয়টি তিনি আগে জানতেন না। বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসককে অবহিত করবেন বলেও জানান।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল