প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
গোয়ালন্দের বাহাদুরপুর ইমামবেল চিশতিয়া দরবার শরীফে ১৬ তম সাধুর মেলা অনুষ্ঠিত
||
মঈনুল হক ও সাজ্জাদ হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর কালুর মোড় এলাকায় অবস্থিত ইমামবেল চিশতিয়া দরবার শরীফের ১৬ তম সাধুর মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দিনগত (২৯ অক্টোবর) দিনগত সন্ধ্যার আগেই সাধুর মেলায় ভক্তদের আগমন ঘটতে থাকে। সন্ধ্যার পরেই দরবারের মূল অনুষ্ঠান শুরু হয়।দরবার শরীফ সূত্রে জানা যায়, গোয়ালন্দের সাধক রাসেল আহমেদ বাহাদুরপুর এলাকায় ইমামবেল চিশতিয়া দরবার শরীফের গদিনশীন সাধক রূপে পরিচিতি লাভ করে। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে এ সাধুর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় হাজার হাজার মানুষের আগমন ঘটে। মেলার বিশেষত্ব হচ্ছে মেলায় আগত সাধু ও ভক্তদের স্বাদরে বরণ করে নেন দরবারের সাধকরা। ভক্তবৃন্দরা আসার সাথে সাথেই দরবারে দায়িত্বরত সাধকরা তাদের পা ধুয়ে সম্মান প্রদর্শন করে। পরে নির্ধারিত সময়ে একযোগে ভক্তদের সেবা অর্থাৎ খাবার বন্টন করা হয়। সেবায় রয়েছে ভাত, সবজি, ঘন্টো ও মিষ্টি মুখের জন্য পায়েস। সেবা অর্থাৎ আহার শেষে রাতব্যাপী চলে জারি, সারি লালনগীতি ও গ্রাম্য পালাগান। বাহাদুরপুর ইমামবেল চিশতিয়া দরবার শরীফের গদিনশীন সাধক রাসেল আহমেদ বলেন, "মানুষ ভজলে সোনার মানুষ হবি"। মানুষের সেবা করাই আমাদের প্রধান কাজ। তিনি বলেন, এ বছরের আয়োজন দিয়ে ১৬ তম আয়োজন চলে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার এ আয়োজন করা হয়। তিনি আরও বলেন, এ আয়োজনে রাজবাড়ী জেলার বাইরে থেকেও ভক্তবৃন্দরা আসেন। ভক্তদের জন্য সারা রাতব্যাপী গানের আয়োজন ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আমার দরবারে প্রতি বৃহস্পতিবার তরিকতি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে ভক্তবৃন্দরা উপস্থিত থাকেন। তিনি দরবারের কার্যক্রম পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল