প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
গোয়ালন্দ মহাসড়কে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা ৬ হাজার টাকা
||
মঈন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় নিবন্ধন ও হেলমেট-সংক্রান্ত অনিয়মের দায়ে ছয়টি মোটরসাইকেলকে ৩ হাজার টাকা এবং নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ একটি যাত্রীবাহী বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, ছয়টি মোটরসাইকেলের চালকের হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র-সংক্রান্ত অনিয়মের কারণে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি যাত্রীবাহী বাসকে মোটরযান আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে বেশ কয়েকজন মোটরসাইকেল চালককে হেলমেট ছাড়া চলাচল করতে দেখা যায়। পাশাপাশি কিছু যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রেও ঘাটতি পাওয়া যায়। আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় রাজবাড়ী বিআরটিএ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দল অভিযানে সহযোগিতা করে।মুনতাসির হাসান খান বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে এ ধরনের অভিযান শুরু হয়েছে। ফিটনেসবিহীন ও নিবন্ধন-সংক্রান্ত অনিয়ম থাকা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। অসচেতনভাবে মহাসড়কে চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব দুর্ঘটনা প্রতিরোধ করাই আমাদের মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চালকদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল