প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন
||
মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা. আফরোজা পারভীন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি গোয়ালন্দ ঘাট থানায় পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় তাঁকে গার্ড অব অনার সম্মান করা হয়।শেষে উপজেলায় পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, জেলা প্রশাসক মোছা. আফরোজা পারভীনকে ফুল ও বৃক্ষ দিয়ে স্বাগত জানান।পরিদর্শনকালে জেলা প্রশাসক গোয়ালন্দ ঘাট থানা, ভূমি অফিস, গোয়ালন্দ বাজারের নির্মাণাধীন পৌর মার্কেট, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম, সেবার মান, চলমান উন্নয়নকাজ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যেসব ক্ষেত্রে সমস্যা বা জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। জেলা প্রশাসকের পরিদর্শনে উপজেলার সরকারি দপ্তরের কার্যক্রম আরও গতিশীল এবং জনসেবামুখী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল