প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ সহ ১০ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতির ব্যানারে কয়েকশ কৃষক বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যায়। পরে ইউএনওর কাছে এ সংক্রান্তে স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত¡রে উপজেলা কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় কৃষকদের দাবী দাওয়া নিয়ে ব্যানার হাতে পাঁচ শতাধিক কৃষক মানববন্ধনে অংশ নেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহকারে কৃষকরা গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। এর আগে আনসার ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতির সংগঠক মো. মজিবর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা কৃষক সমিতির সংগঠন মো. হাবিবুর রহমান, সংগঠক শাহজাহান বিশ^াস, সংগঠক রতুন কুমার প্রমূখ। সমাবেশ থেকে অবিলম্বে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ধলতা/তোলাবাজি বাতিল করা, সরকার নির্ধারিত মূল্যে কৃষককে সার সরবরাহ, মান সম্পন্ন বীজ ও কীটনাশক স্বল্পমূল্যে সরবরাহ, জমির খাজনা, খারিজ ও ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত ফি গ্রহণ, সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ¦ালানী সরবরাহ নিশ্চিত করন, বাজারে অব্যবস্থাপনা (ময়লা ও রাস্তা দখল) দূর করতে হবে এবং কৃষি পণ্য ক্রয় বিক্রয়ে খাজনার হার র্নির্ধারণ করে দৃশ্যমান স্থানে তালিকা টানানোর দাবী জানান।এছাড়াও প্রত্যেক ইউনিয়নে সরকারীভাবে কৃষিপণ্য ক্রয়কেন্দ্র চালু করা, প্রতি উপজেলায় হিমাগার স্থাপন করে মৌসুমী ফসল সংরক্ষণ করা, গোয়ালন্দ থেকে কামারডাঙ্গী পর্যন্ত মরা পদ্মার কচুরিপানা সরকারীভাবে পরিষ্কার করে জনগনের জন্য উম্মুক্ত করে দেয়া, গোয়ালন্দ উপজেলার খননকৃত খালের পানি প্রবাহ, বিভিন্ন জলাবদ্ধতা নিরসন এবং সরকারী জলাশয় জনসাধারণের ব্যবহারের জন্য উম্মুক্ত করে দেয়ার দাবী জানানো হয়।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল