প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২পিস ইয়াবাবড়ি সহ লিটন মণ্ডলকে (৪৫) গ্রেপ্তার কেেরছ। সে স্থানীয় মৃত তাছেম মণ্ডলের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেরøাবাড়িয়া গ্রামের জনৈক আবু বক্কর সিদ্দিক মণ্ডলের বাড়ির পূর্ব পাশে থাকা পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করে। এ সময় তাঁর লুঙ্গির বাম কোচর থেকে ৫২পিস ইয়াবাবড়ি জব্দ করে পুলিশ। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাড়ে ৬টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আসামীকে ইয়াবাবড়ি সহ গ্রেপ্তার করে। জব্দকৃত ইয়াবাবড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। এছাড়া এ সময় তাঁর কাছ থেকে ১৫০০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় এসআই নাসিরুজ্জামান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে দুপুরেই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল