প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংবর্ধনা
||
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা ভিত্তিক দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংবর্ধনা, পুনর্মিলনী গ্রান্ড ফাইনাল ও ট্যালেন্টহান্ট প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পাবলিকিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে রাজবাড়ী পৌরসভা অডিটরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্টিত হয়। রাজবাড়ী পাবলিকিয়ানের সভাপতি রাশিদুল ইসলাম এফসিএ' এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে, পলিটিক্যালী বা ফিলোসফিক্যালী আমরা মানুষকে ওর্ণ করতে পারছিনা। পলিটিশিয়ানরা এখানে দ্বায়িত্ব পালন করেন না ঠিকমত। এরা ক্ষমতার জন্য যা ইচ্ছে তাই করে বেরাচ্ছে। ফলে এখানে মানুষের যে মনস্বত্ত্ব তৈরি করা দরকার তা হচ্ছেনা। তিনি আরো বলেন, অনেকেই মনে করেন সংস্কৃতি হচ্ছে গান বাজনা, আসলে গান বাজনা না। এটার একটা আর্কিওলজি বা প্রত্নতত্ব রয়েছে। বহু বছর আগে কি সভ্যতা ছিলো, এই আর্কিওলজি পরলে বা গবেষণা করলে বুঝতে পারা যায়। এখানে ধনে, রাজ্যে পুষ্পে ও অর্থনৈতিকভাবে কেমন ছিলো।মানুষের চলাচল, ব্যবহার, আপ্যায়ন সব মিলিয়েই হচ্ছে কালচার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন, রাজবাড়ী আদর্শ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ রিজভী জামান, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, অ্যাডভোকেট মোস্তফা কবির, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, শিল্পপতি মামুন গ্রুপ অব কোম্পানির পরিচালক মামুন হোসেন, মাগুরা সদর উপজেলা শিক্ষা অফিসার প্রদ্যুৎ কুমার, রাজবাড়ী পাবলিকিয়ানের সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ সাব রেজিষ্টার পারভেজ খান প্রমূখ। রাজবাড়ী সদর পাবলিকিয়ান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। আজকের অনুষ্ঠানে ট্যালেন্ট হান্ট ফাইনাল রাউন্ড, মেঘা কনটেস্ট ফাইনাল রাউন্ড, কালচারাল এন্ড মাইন্ড-ব্লোয়িং ইভেন্ট, এ্যালামনাই অতিথিদের বক্তব্য প্রদান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুনদের পুরষ্কার প্রদান করা হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের প্রথম পুরষ্কার ল্যাপটপ সহ ৭৮ জন কে ক্রেষ্ট, ডিজিটাল ওয়াচ প্রদান করা হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী, সমাজ সেবক, সরকারী, বেসরকারী ও উর্দ্ধতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল