প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে দাবায় চ্যাম্পিয়ন গোয়ালন্দের কাশফিয়াতুল জান্নাত
||
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে দাবা (বালিকা) প্রতিযোগিতায় অংশ নিয়ে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলাকে হারিয়ে রাজবাড়ী জেলার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ালন্দ উপজেলার কাশফিয়াতুল জান্নাত। সে উপজেলার দেওয়ান পাড়া রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সকালে ফরিদপুর জেলা স্টেডিয়ামে ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে অংশ নিয়ে জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে কাশফিয়াতুল জান্নাত উপজেলা পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে অংশ নেন।কাশফিয়াতুল জান্নাত বলেন, এ অর্জন আমার একার নয়, এ অর্জন আমার উপজেলাবাসীর সবার। সবার দোয়া পেলে বিভাগীয় পর্যায়েও আমি চ্যাম্পিয়ন হয়ে গোয়ালন্দের মান রাখতে পারবো।এব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক সাথী দাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য সচিব মোহাম্মদ হাফিজুল হক এ অর্জনে কাশফিয়াতুল জান্নাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল