প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
দৌলতদিয়ার দুর্ঘটনাস্থল ফেরি ঘাট পরিদর্শন করলেন নবাগত ডিসি
||
মইনুল হক, রাজবাড়ীঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান পরির্দশন করেন রাজবাড়ীর নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে সরজমিনে তিনি দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন।এ সময় জেলা প্রশাসক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের বিষয় পর্যবেক্ষণের বিআইডাব্লিউটিসির কতৃপক্ষকে নির্দেশন দেন।এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা প্রমুখ।এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আমি ৩ নম্বর ও ৭ নম্বর দুটি ঘাট পরির্দশন করেছি। ৭ নম্বর ঘাটে কিছু কাজ করার প্রয়োজন আছে এবং ৩ নম্বর ঘাটের পন্টুনের র্যালিং দুর্ঘটনা এড়াতে ৩ থেকে সাড়ে ৩ ফিট করার পরামর্শ দেন। এদিকে ঘাটে ২৫ মার্চের দুঘটনায় নিহত এবং আহত জন্য তিনি সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেন, ঘাটে আসা জনসাধারণের যেন কোন দুর্ভোগ না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল