প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
পদ্মায় বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন দাখিল
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুধবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী দুর্ঘটনার কারণ, দায়ি ব্যক্তি বা সংস্থা এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় সে সব বিষয়ে বেশ কিছু সুপারিশমালা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা পড়েনি। আগামী রোববার নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মো. মুহিবুল ইসলাম জানিয়েছেন। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উছেন মে বলেন, “দুর্ঘটনার পর থেকে আমরা কাজ করছি। তারপর বেধে দেওয়া সময়ের মধ্যে প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণসহ স্থানীয়দের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথাও বলেছি। সদস্যের সম্মিলিত উপস্থিতিতে কয়েক পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছি। অত্যন্ত গোপনীয় হওয়ায় এ মুহুর্তে কিছুই বলতে পারছিনা। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বুধবার তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইবিøউটিসি, বিআইডবিøউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। সার্বিক বিষয়টি পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হবে। এর আগে পদ্মায় বাসডুবির কারণ উদঘাটনে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহŸায়ক করে পাঁচ সদস্যের কমিটিতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উপসহকারী পরিচালক ও বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও ২৬ মার্চ ছয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের প্রতিনিধি, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে উপযুক্ত প্রতিনিধি রয়েছেন। দুটি তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মুহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া কষ্টসাধ্য ছিল। তদন্তের স্বার্থে সময়সীমা আরো বাড়ানো হয়েছে। আমরা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে চাই। এছাড়া সুপারিশমালা পেশ করা প্রয়োজন। সবকিছু মিলে আগামী রোববার (৫ এপ্রিল) প্রতিবেদন জমা দিতে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে পৌছে। ঘাটে থাকা অপর একটি ফেরি যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েক মিনিট পর ঘাটে ইউটিলিটি ফেরি হাসনা হেনা ভিড়ে। দুই-তিনটি যানবাহন আনলোড চলাকালিন অপেক্ষায় থাকা সৌহার্দ্য পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন দিয়ে পদ্মা নদীতে পড়ে। বুধবার মধ্যরাতে উদ্ধারকারী জাহাজ হামজা প্রায় সাত ঘন্টার চেষ্টায় বাসটি টেনে পন্টুনে তোলে। এ সময় বাস থেকে ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরও ৬জন যাত্রীর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর চারজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিতসক দুইজনকে মৃত ঘোষণা করে। সবমিলে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে রাজবাড়ীর জেলার ১২টি পরিবারের ১৮ জন ছিল। জেলা প্রশাসন থেকে ২৬ জনের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল