প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিক্রির দায়ে স্বামী-স্ত্রী সহ তিনজনের কারাদণ্ড
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক সেবনের উপকরণ উদ্ধার ও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। অভিযান শেষে পুলিশ ও ভ্রাম্যমান আদালত জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পুলিশ উপজেলার বহরপুর ইউনিয়নের পুরানচর গ্রামের আলাল মণ্ডলের ছেলে তুষার মণ্ডল (২৩), বহরপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে মো. রিপন মণ্ডল (৩২) ও রিপন মণ্ডলের স্ত্রী লাভলী আক্তার (৩২) নামের তিনজনকে আটক করে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। এ সময় রিপন মণ্ডল ও তাঁর স্ত্রী লাভলী আক্তারের কাছ থেকে ৭পিস ইয়াবাবড়ি, এক পোটলা গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে প্রসিকিউশন দায়ের করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তুষার মণ্ডলকে ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করে। এ ছাড়া চিহিৃত মাদক ব্যবসায়ী রিপন মণ্ডল এবং তাঁর স্ত্রী লাভলী আক্তারকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ টাক অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল