প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
গোয়ালন্দে বিদ্যুতের চোরাই মালামাল সহ একজন গ্রেপ্তার
||
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিদ্যুতের চোরাই মালামাল সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁ'র ছেলে মোঃ মহসিন খাঁ (৩০)।থানা পুলিশ জানায়, রোববার দিবাগত মধ্যরাত পৌনে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সেলিম মোল্লা সংগীয় ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া ৪ নং ওয়ার্ড কিয়াম উদ্দিন মোল্লা পাড়ার সালাম মোল্লার বাড়ির সামনে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ সাব জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনে স্থাপিত পাকা বিদ্যুতের খুঁটি হইতে চুরিকৃত বুশিংয়ের নাট ও বল্টু ৩টি, এইচটি ওয়ারিংয়ের ৭মিটার তার, কৃত্রিম হটস্টিক, ছোট পকেট চাকু, কাটিং প্লায়ার ১টি, পোল ক্লাইংম্বিং রড ৩টি, ১টি স্যাম্পনি বাটন মোবাইল উদ্ধার করে। পরে তাকে ওই সমস্ত সামগ্রীসহ গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল